Hello, As-salamu Alaykum
আমি আরিফুল ইসলাম। প্রথমে নাম দিয়ে পরিচয় হয়ে নিই। তবে আমার নিজের নাম দিয়ে প্রথমে পরিচিত হতে আমার মোটেও পছন্দ না।
আমি চাই, মানুষ আমাকে আমার কাজ বা অর্জনের ভিত্তিতে খুঁজে নিক।
কোডিং আমার কাছে এক অসম্ভব ভালোলাগার জায়গা। সাধারণত মানুষ বলে, যেটা তোমার পছন্দ, তোমার সেটা নিয়ে কাজ করা উচিত—
এজন্যই আমার ইচ্ছা, কোডিং আমার জীবনে অন্যতম একটা অবদান রাখুক।
হ্যাঁ, আমি লিখতে ভালোবাসি — তবে এটা দেখে দেখে কোনো আর্টিকেল লেখা নয়।
অনুভূতি, কল্পনা এবং ছোট্ট জীবনে অর্জন করা অভিজ্ঞতাগুলো আমি কবিতা, ছোট গল্প বা উপন্যাস আকারে লিখতে ভালোবাসি।
নিজের কাছে জমে থাকা কিছু কল্পনা, অনুভূতি এবং অভিজ্ঞতার সমন্বয়ে ১৮ বছর বয়সে প্রকাশ করা হয়েছে একটি কাব্যগ্রন্থ।
যদিও বইয়ের নাম নির্ধারণ করতে বেশ কিছুদিন সময় লেগেছিল, তবে শেষমেষ ঠিক করেছি — কাব্যগ্রন্থের নাম "বিষাদময় শূন্য হৃদয়ের প্রত্যাবর্তন"।
বইয়ের ছোট্ট ধারণা দিতে গেলে বলা যায় — এখানে কিছু কবিতার সমন্বয়ে সৃষ্টি একগুচ্ছ অনুভূতির পাণ্ডুলিপি।
তবে আনন্দের বিষয় হচ্ছে, সামনে নতুন কিছু আসতে চলেছে।
এজন্য আপনি আবার আমাকে কবি মনে করার কোনো কারণ নেই। আমার ব্যক্তিগতভাবে মনে হয়—
শব্দ জীবনের মানে তৈরি করে আর যে ব্যক্তি সেই শব্দগুলোকে সুন্দর ভাবে সাজিয়ে প্রকাশ করতে পারে তিনি প্রকৃত কবি।
সাহিত্য কেবল লিখনশৈলী নয়, এটি আত্মার গভীরতম প্রকাশ। তিনি লেখেন, কারণ শব্দের মধ্যেই তিনি নিজেকে খুঁজে পান।
লেখালেখি -এর পাশাপাশি পাঠক হিসেবে নিজেকে খুঁজে পেতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। কারণ— কাব্যগ্রন্থের প্রতিটা পৃষ্ঠার ভাজে আমি নিজেকে খুঁজে পাই।
আপনি চাইলে আমাকে একটা কবিতার বই গিফট করতে পারেন, বইয়ের মাঝে গুঁজে দিতে পারেন শুকনো একটা কাঠগোলাপ। বই গিফট পেতে আমার বেশ ভালো লাগে।
আপনাকে তো বলতেই ভুলে গেছি — আমি ঘুরতে ভালোবাসি। ঝুম বৃষ্টি, জ্যোৎস্না রাত, সমুদ্র, রাতের নির্জন ল্যাম্পপোস্ট, ব্ল্যাক কফি — এগুলো আমার বড্ড প্রিয়।
● ঝুম বৃষ্টিতে জানালার পাশে অসমাপ্ত পাণ্ডুলিপি হাতে, এক কাপ ব্ল্যাক কফি
● জ্যোৎস্না রাতে সমুদ্রের তীরে আমার একা হেঁটে চলা
প্রতিটা বিষয় নিয়ে বলতে গেলে হয়তো অনেক কিছুই বলা হয়ে যাবে, তাই এখানেই সমাপ্ত করি।
আপনি যদি আমাকে প্রফেশনাল কাজের জন্য খুঁজে থাকেন, তাহলে প্রয়োজনীয় তথ্য আমার CV-তে পেয়ে যাবেন।
আর যদি জানার উদ্দেশ্যে খুঁজে থাকেন, তাহলে এই তথ্যগুলোই আপনার জন্য যথেষ্ট।
A writer crafts stories, poems, articles, or scripts, expressing creativity, sharing insights, emotions, and shaping thoughts, inspiring and connecting readers.
Translate In Bangla
Reading books is a journey into different worlds, perspectives, and ideas, fostering imagination, empathy, knowledge, and personal growth through storytelling.
Translate In Bangla
Traveling encompasses exploration, cultural immersion, adventure, relaxation, discovery, connection, and personal growth, offering diverse experiences and memories to cherish.
Translate In Bangla